বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১১ জুন:
দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সিটিসেল নিয়ে এসেছে মাই-ফাই পকেট রাউটার। এই ডিভাইসটি দিয়ে ইচ্ছে খুশি যে কোনো জায়গায় ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরি করা যাবে সহজেই।
এই পকেট রাউটারটি দিয়ে ঘরে বা বাইরে উন্মুক্ত স্থানেও নেটওয়ার্ক তৈরি করা যাবে। সম্প্রতি সিটিসেলের এই প্রযুক্তি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। ঘরের মধ্যে অন্তত পঞ্চাশ মিটার এবং ঘরের বাইরে একটু উন্মুক্ত স্থানে হলে আরো খানিকটা বেশী এলাকা জুড়ে নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন সিটিসেলের ব্যবস্থাপক (ডিভাইস মার্কেটিং) সাকিব আহমেদ।
ইতিমধ্যে তরুণদের মধ্যে সাড়া জাগিয়েছে এই রাউটারটির। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সহজেই সঙ্গে নিয়ে ঘোরার মতো ছোট্ট এই রাউটারটি দিয়ে মাত্র একটি সিটিসেল জুম সংযোগের মাধ্যমে পাঁচ-ছয় একই সময়ে জন ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করতে পারছেন। ফলে যারা একটু সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্যে এটিই চমৎকার উদহরণ হতে পারে। এতে ইন্টারনেটের গতিও পাওয়া যাবে খুব বেশি।
সিটিসেল জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সিডিএমএ বা জিএসএম কোনো সমস্যা নয়। বরং যে কোনো প্রযুক্তির ডিভাইসের সঙ্গে মানানসই মাই-ফাই। একই সঙ্গে স্মার্ট মোবাইল ফোন বা ল্যাপটপ-আইপ্যাডেও মাই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেটে যাওয়া যাবে। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স বা অ্যান্ড্রয়েড সবই সমর্থন করে এটি। ওয়াই-ফাই সমর্থিত যেকোনো ডিভাইসই যুক্ত হতে পারবে এই রাউটারে তৈরি ওয়াই-ফাই জোনে।




