শিরোনাম:

সিটিসেল উদযাপন করছে গ্রাহক সেবা উৎসব

বিজনেসটাইমস২৪.কম
, ১২ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১২ জুন:

সিটিসেল দেশব্যাপী উদযাপন করছে ‘গ্রাহক সেবা উৎসব’।

আজ মঙ্গলবার এই ‘গ্রাহক সেবা উৎসব’ শুরু হয়েছে এবং চলবে ২৫ জুন পর্যন্ত। এ সময়ে দেশজুড়ে সিটিসেলের সকল কাস্টমার কেয়ার সেন্টার এবং কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় বিভিন্ন সেবা।

এর মধ্যে রয়েছে এক মাসের ফ্রি লাইনরেন্ট (শুধুমাত্র পুনরায় সচলকৃত সিটিসেল পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য), এক মাসের ফ্রি আইটেমাইজড বিল (শুধুমাত্র সচল সিটিসেল পোস্ট-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য), বন্ধ পোস্ট-পেইড আল্ট্রা সংযোগ পুনরায় চালু করলে মাসিক সাবস্ক্রিপশন ফি-তে ডিসকাউন্ট, সীমিত সংখ্যক হ্যান্ডসেটের ক্ষেত্রে বিশেষ অফার (হ্যান্ডসেট মূল্যের ৬০% পরিশোধ করে বাকি ৪০% রিচার্জ করে পাওয়া যাবে নতুন হ্যান্ডসেট), ফ্রি মালিকানা পরিবর্তন, পোস্ট-পেইড থেকে প্রি-পেইড -এ মাইগ্রেশন ফ্রি।

ঢাকার মহাখালীতে অবস্থিত সিটিসেলের কাস্টমার কেয়ার সেন্টারে সিটিসেলের চিফ কাস্টমার কেয়ার অফিসার মাহবুব হোসেন আমন্ত্রিত গ্রাহকদের সঙ্গে সম্মিলিতভাবে ‘গ্রাহক সেবা উৎসব’- এর উদ্বোধন করেন।

আমন্ত্রিত গ্রাহকদের মধ্যে ছিলেন কর্ণেল আজিজ আহমেদ, ক্যাপ্টেন বিএন (অব:) এ. মোতালিব (জি) এনডিইউ, পিএসসি, ড: শাহরীন এম.হক এবং মো: শাহানুর রহমান লুমিন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*