তৌহিদা সুলতানা তন্নী
বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৩ জুন:
পুঁজিবাজার দেশের অর্থনীতি ও শিল্পখাতে বিশেষ ভূমিকা রাখে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।
বাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, ‘পুঁজিবাজার দেশের শিল্পখাতে ৩৭শতাংশ ভূমিকা রাখে’।
আজ দুপুরে বিজনেসটাইমস২৪.কমের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, গত সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী পুঁজিবাজার সম্পর্কে যে বিরূপ মন্তব্য করেছন তা একজন দ্বায়িত্বশীল মানুষের মুখে মানায় না।
এদিকে চলতি বছরে ৬ মাসে ৯টি কোম্পানি আইপিও‘র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭২৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করেছে। এর মধ্যে জি.এস.পি ফাইন্যান্স ৫০ কোটি, পদ্মা লাইফ ইনস্যুরেন্স ১২ কোটি, জি.পি.এইচ ৭০ কোটি, জি.বি.পি ৮২ কোটি, সায়হাম টেক্সটাইল ৯৫ কোটি, সাবমেরিন ক্যাবল ১০৮ কোটি, এন.সি.সি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৫০ কোটি, আমরা টেকনোলজি ৭৫ কোটি, ইউনিক হোটেল ১৯৫ কোটি টাকা উত্তোলন কলেন করেছে।





thanks sir.i like you
আপনার এমন সুনদর কথা বলার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ