শিরোনাম:

অধ্যবসায়ের কঠিন পরীক্ষা দিচ্ছেন রিচি

বিজনেসটাইমস২৪.কম
, ১৩ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৩ জুন:

অধ্যবসায়ের কঠিন পরীক্ষা দিচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। চরিত্রের কারণে ওজন কমাচ্ছেন তিনি। ইতিমধ্যেই ১১ কেজি ওজন কমিয়েছেন। ইফফাত তন্বীর রচনা ও ফাহমিদা ইরফানের পরিচালনায় ‘অহম ছায়ার কাব্য’ নাটকে অভিনয়ের জন্য এমন ঘটনা ঘটাচ্ছেন তিনি।

নাটকে তরুণ অভিনেতা নাঈমের বিপরীতে তিনি অভিনয় করছেন। নাটকটি প্রযোজনা করছে দৃক। সন্তান লালন ও সাংসারিক কাজের জন্যই নিজের রূপ সচেতনতা ভুলতে বসেছিলেন জানিয়ে রিচি বলেন, এই নাটকের কথাবার্তা যখন চলছিল, তখনই ফাহমিদা আমাকে একটি শর্ত দিয়েছিলেন।

যেহেতু নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন একেবারে তরুণ অভিনেতা, তাই আমার ওজন কমাতে হবে। আমিও চাইছিলাম চাপে থাকলে এই কাজটি অন্তত করা হবে। সেই থেকেই অধ্যবসায়ের কঠিন পরীক্ষা দিচ্ছি।

নির্মাতা সূত্রে জানা যায়, ঈদের বিশেষ আয়োজনে নাটকটি প্রচার হবে। ফাহমিদা ইরফান জানিয়েছেন, নাটকের একটা বিশেষত্ব তৈরির জন্যেই এমন সিদ্ধান্ত নেয়া। রিচির সঙ্গে পরিকল্পনা করেই এমন করেছি। শুধু তাই নয়, নাটকটির ক্যাম্পেইনের জন্য নির্মাতা আর শিল্পী মিলে একত্রে বিভিন্ন সেলিব্রিটি শোতে অংশ নিচ্ছেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*