জামদানি শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতার আশ্বাস

বিজনেসটাইমস২৪.কম
, ১৪ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা , ১৪ জুন:
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ইম্পেরিয়াল হোটেলে বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত জামদানি শাড়ি প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের একথা বলেন।

তিনি বলেন, জামদানি একটি ঐতিহ্যবাহী শিল্প। এটি ধ্বংস হয়ে গেলে পুরো জাতি আমাদের ক্ষমা করবে না। এই শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এটি বাজারজাত করাসহ প্রান্তিক শিল্পীদের যতোটুকু সহযোগিতা করা দরকার, সরকার তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি এমআর মোস্তাক বলেন, জালিয়াতির মাধ্যমে মাত্র ৩ ডলার মূল্য দেখিয়ে টাঙ্গাইল ও পাবনার শাড়ি রফতানি এবং এর সঙ্গে কার্টনের মধ্যে অবৈধভাবে জামদানি শাড়ি পাঠানো হচ্ছে। এগুলো বন্ধ করাসহ জামদানি প্রস্তুতকারক এবং রফতানিকারকদের সহজ শর্তে ঋণ প্রদান, যুগোপযোগী ডিজাইন তৈরির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*