বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১৪ জুন:
২০ জুন সানফ্রান্সিসকোতে ‘উইন্ডোজ ফোন সামিট’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে মাইক্রোসফট। ‘উইন্ডোজ ফোন ৮’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘উইন্ডোজ ফোন ৮’ নামের এই মোবাইল অপারেটিং সিস্টেমের কোডনাম হতে পারে ‘অ্যাপোলো’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই নকিয়া ইনোভেশনস নামে একটি ওয়েবসাইট এ বিষয়ে ছবিসহ অন্যান্য তথ্য প্রকাশ করেছে।
উইন্ডোজ ফোন ৮-এ থাকছে বাঁ-দিকে স্লাইডারযুক্ত নতুন ক্যামেরা ইউজার ইন্টারফেস, ক্যামেরা জুম ও ঘোরানোর জন্য নির্দিষ্ট একটি বোতাম থাকছে।
এই অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে স্কাইপ। অর্থাৎ উইন্ডোজ ফোনে স্কাইপ ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে মাইক্রোসফট। ডেটাস্মার্ট নামের একটি ফিচার যুক্ত হচ্ছে উইন্ডোজ ফোন ৮-এ যা স্মার্টফোনে তথ্য ব্যবহারের বিষয়টি তদারক করবে।




