দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

বিজনেসটাইমস২৪.কম
, ১৪ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৪ জুন :

বিশ্ব মন্দার বিলম্বিত প্রভাব কাটিয়ে চলতি অর্থবছরের শেষ প্রান্তে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরীসংখ্যান অনুযায়ী ২০১১-১২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের (২০১০-১১) একই সময়ের তুলনায় শতকরা ১০ দশমিক ৮৯ ভাগ বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৭শ’ ৬৬ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরে মে মাসেই রেমিট্যান্স এসেছে ১ হাজার ১শ’৫১ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার।

তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী গত ১২ জুন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৮শ’ ১৫ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০ হাজার ৪শ’ ৩৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আরো বলা হয়, চলতি অর্থবছরের (২০১১-১২) জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশের রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়ে ২১ হাজার ৯শ’ ৭৬ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*