আমিরকে পরামর্শ দিল পিসিবি সভাপতি

বিজনেসটাইমস২৪.কম
, ১৪ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক , ১৪ জুন:    
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে পিসিবি সভাপতি জাকা আশরাফের ধারণা, আরো আগেই মাঠে ফেরার সম্ভাবনা আছে তার। সেজন্য তিনি আইসিসির কাছে আমিরকে আপিল করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকাকে জাকা আশরাফ বলেন, “আমার মনে হয় কিছু দিন পর আমির আইসিসির কাছে আপিল করলে শুনানির সময় সহানুভূতি পেতে পারে এবং তার নিষেধাজ্ঞার মেয়াদও কমতে পারে।”

তিনি আরো বলেন, “দুর্নীতির সঙ্গে জড়িতদের পাশে পিসিবি কখনো দাঁড়াবে না। কিন্তু আমিরের বয়সের কারণেই তার প্রতি সবার, এমনকি আইসিসিরও সহানুভূতি রয়েছে।”

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*