বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৭ জুন :
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকাটির একজন সংসদ রিপোর্টারকে তলব করেছে হাইকোর্ট।
তাদের আগামি ১২ জুলাই সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির হতে হবে।
দৈনিক আমার দেশে রোববার ‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শীর্ষক একটি সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে স্বপ্রনোদিত হয়ে এ নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।




