বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৮ জুন:
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের সমসাময়িক বিভিন্ন বিষয়ে নীতিগত বিতর্ক নিয়ে সোমবার থেকে জিটিভিতে শুরু হয়েছে সংলাপধর্মী অনুষ্ঠান ‘বিজনেস ডায়লগ’।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রা’ বিষয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিআইডিএস’র
গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ। সাংবাদিক রাজু আহমেদের সঞ্চালনা এবং মাসুম কবীর মিলাদের প্রযোজনায় ‘বিজনেস ডায়লগ’ প্রচারিত হবে প্রতি সোমবার রাত ১১টায়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথিদের মধ্যে থাকবেন সরকারের নীতি-নির্ধারক, বিশিষ্ট অর্থনীতিবিদ, বাণিজ্য বিশ্লেষক ও ব্যবসায়ী সংগঠনের নেতা।




