বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১৮ জুন:
চেলসি ছেড়ে চীনের সাংহাই শেনহুয়া কøাবে যোগদান করছেন আইভরিকোস্টের তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। এই কøাবের পক্ষে খেলার জন্য তাকে সপ্তাহে ২ লক্ষ পাউন্ড (৩ লক্ষ ১৪ হাজার মার্কিন ডলার) সম্মানির প্রস্তাব দেয়া হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে এই ধরনের বেতন সত্যিই যদি দেয়া হয় তবে সেটা হবে চীনা কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
স্থানীয় ওরিয়েন্টাল মর্নিং পোস্ট জানিয়েছে, আড়াই বছরের এই চুক্তির জন্য দুই ক্লাবের মধ্যে ইতোমধ্যেই নীতিগতভাবে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
প্রস্তাবিত এই বেতন কাঠামো হয়ত আরো বৃদ্ধি হতে পারে। যেহেতু দ্রগবার চেলসির সাবেক সতীর্থ এবং শেনহুয়ার বর্তমান শীর্ষ খেলোয়াড় নিকোলাস আনেলকা সপ্তাহে ২ লক্ষ ইউরো (২ লক্ষ ৯১ হাজার মার্কিন ডলার) বেতন পেয়ে থাকেন।
তাই বেতন কাঠামো নিয়ে সন্দেহ দেখা দেয়াটা স্বাভাবিক। তবে শেনহুয়ার পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দিয়ে জানানো হয়েছে এ সম্পর্কে দ্রগবা নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।
তবে ৩৪ বছর বয়সী এই তারকা নয়া দিল্লি সফরের সময় বলেছেন, আমার ভবিষ্যত পদক্ষেপটি বেশ কৌতূহলপূর্ণ। জুলাই মাসের শুরু থেকেই দ্রগবার শেনহুয়ার পক্ষে খেলার কথা রয়েছে।
উল্লেখ্য, আনেলকাকে দলে ভেড়ানোর পরেও লিগের ১৬টি ক্লাবের মধ্যে শেনহুয়ার অবস্থান বর্তমানে ১২তম। যা ক্লাবটির জন্য কিছুটা হলেও বিব্রতকর। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই দ্রগবার মত বিশ্বসেরা খেলোয়াড়ের অন্তর্ভুক্তি।




