বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ জুন :
রাজধানীর বিজয়নগর এলাকায় একটি মোটর পাটর্সের দোকানে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জিয়াউদ্দিন আহমদ জানান, দুপুর সোয়া ১২ টার দিকে ৬২ বিজয় স্মরণীতে অবস্থিত রিতু এন্টারপ্রাইজ নামে একটি মোটর-পাটর্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।
তবে প্রতিষ্ঠানের মালিক মোমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আগুনে তার ৫০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে।




