শিরোনাম:

৩রা জুলাই পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘট

বিজনেসটাইমস২৪.কম
, ২৩ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ জুন :

৫ দফা দাবি না মানলে ৩রা জুলাই ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ দফা দাবির মধ্যে আছে হরতালের সময় গাড়িতে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে ব্যবস্থা।

নিখোঁজ ড্রাইভার আনসার আলী ও আলী আজমকে খুঁজে বের করা। পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা। ড্রাইভিং লাইসন্স নবায়ন। সড়ক দুর্ঘটনায় নিহত হলে আইনবহির্ভূতভাবে ৩০২ ধারায় দায়ের করা মামলাগুলো বাতিল করে ৩০৪-এর বি ধারায় করতে হবে।

দিনের বেলায় পিকআপ বন্ধের অনুমতিও দাবি করেন ফেডারেশনের নেতারা।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*