অভ্যন্তরীণ বিনিয়োগে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়: অর্থমন্ত্রী

বিজনেসটাইমস২৪.কম
, ২৩ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ জুন :

অভ্যন্তরীণ বিনিয়োগে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আজ শনিবার সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘পলাশীর শিক্ষা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও ওয়ান্ডার্স মিডিয়া যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “অনেকেই বলে থাকেন, পদ্মা সেতু দেশীয় অর্থায়নেই নির্মাণ করা সম্ভব। যেই বলবো, ঠিক আছে আপনি করেন। তখন তারা ব্যাংকের দ্বারস্থ হবেন এবং লুটপাট করবেন।”

বিদেশি বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিযোগ অত্যন্ত প্রয়োজন। দেশের অর্থনীতির ৭০ শতাংশ ডলারের ওপর নির্ভরশীল।

আমাদের আমদানি-রফতানি ডলারে চলছে। বিশ্ব অর্থনীতিতে ডলার অনেক শক্তিশালী। আর বিশ্বায়নের সবচেয়ে লাভবান দেশ বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘আমরা ভুল ইতিহাস জানি, ভুল শিখি। তাই সঠিক ইতিহাস শিখতে হবে।’

ওয়ান্ডার্স মিডিয়ার চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন খানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট মুহাম্মদ আতাউল্লাহ খান ।

সেমিনারে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন অর রশিদ, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*