মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকারের পাওনা ১ হাজার ৪৬ কোটি টাকা

বিজনেসটাইমস২৪.কম
, ২৪ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৪ জুন:

মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকারের পাওনা ১ হাজার ৪৬ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে গ্রামীণফোনের কাছে সবচেয়ে বেশি পাওনা সরকারের। এ প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা ৪৬৯ কোটি ৩২ লাখ টাকা।

আজ রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

মোল্লা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ২৫২ কোটি ৬৭ লাখ, রবির কাছে ২২৮ কোটি ৮০ লাখ, সিটিসেলের কাছে ৪৬ কোটি ২৯ লাখ, এয়ারটেলের ২৩ কোটি ৩৪ লাখ টাকা, টেলিটকের কাছে ২৬ কোটি ৫০ লাখ টাকা।

একই প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী আরো জানান, ২০১১-১২ অর্থবছরের ৩০ মে পর্যন্ত মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে ৩ হাজার ৯৩৫ কোটি ৬৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে গ্রামীণফোনের কাছ থেকে রাজস্ব পাওয়া গেছে ১ হাজার ৭১২ কোটি ১৮ লাখ টাকা।

বাংলালিংকের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৯৯৮ কোটি ৭ লাখ টাকা, রবির কাছ থেকে আদায় হয়েছে ৯৪০ কোটি ১২ লাখ টাকা, সিটিসেলের কাছ থেকে ২১১ কোটি টাকা ৮৬ লাখ টাকা, এয়ারটেলের কাছ থেকে ৫৮ কোটি ৯৬ লাখ, টেলিটকের কাছ থেকে ১৪ কোটি ৪৮ লাখ টাকা।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*