মোহাম্মদ হাসান নির্বাহী কমিটির চেয়ারম্যান, তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান

বিজনেসটাইমস২৪.কম
, ২৭ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৭ জুন:

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ১৫৪তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ হাসানকে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্র্নিবাচিত করা হয়েছে।

একই সভায় তোফাজ্জল হোসেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পুনর্র্নিবাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির পুনর্র্নিবাচিত চেয়ারম্যান মোহাম্মদ হাসান ১৯৭১ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।  তিনি বাণিজ্যে স্নাতক ডিগ্রী লাভের পর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।

বিশিষ্ট শিল্পপতি এবং খ্যাতিমান ব্যবসায়ী মোহাম্মদ হাসান ১৯৯১ সাল থেকে ব্যাবসার সাথে জড়িত রয়েছেন।

জনাব হাসান শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ এর ভাইস চেয়ারম্যান এবং এইচ এন্ড আর গ্রুপ অব কোম্পানীজ, এইচ এন্ড আর শেয়ার ম্যানেজমেন্ট লিঃ, এইচ এন্ড আর ল্যান্ড ডেভেলপমেন্টস লিঃ, এইচ এন্ড আর এগ্রো কমপ্লেক্স লিঃ, এইচ এন্ড আর ইউনিভার্স ইমপেক্স লিঃ, বাঁধন ফুড ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।

তিনি ফেমাস গ্রুপ অব কোম্পানীজ, ফেমাস প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড, ফেমাস আইবারকেম ফ্লেবার্স এন্ড ফ্রাগরেন্সেস লিঃ, ফেমাস পারফিউমারী সাপ্লাইয়ার্স, ফেমাস জেনারেল  এজেন্সীজ লিঃ, গ্রীণ সোপ এন্ড কেমিক্যাল কোং লিঃ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইডেন মাল্টিকেয়ার হসপিটাল লিঃ, ইউনিভার্সেল হেলথ সার্ভিসেস এন্ড রিসার্চ লিঃ এর পরিচালক এবং প্রাইম ইন্সুরেন্স লিঃ এর প্রাক্তন পরিচালক।

নির্বাহী কমিটির পুনর্র্নিবাচিত ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ১৯৫৭ সালে নারায়নগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন।

তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিঃ এর ভাইস চেয়ারম্যান এবং এভারবেস্ট টেক্সটাইল লিঃ ও বিউটি ফুড এন্ড বেভারেজ লিঃ এর ব্যবস’াপনা পরিরচালক।

তিনি ফারইস্ট ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ ও তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিঃ এর প্রাক্তন পরিচালক এবং প্রাইম ইউনিভার্সিটি এর গভার্নিং বডির সদস্য। তিনি উত্পাদন, ব্যাংকিং, বীমা এবং লীজ ফাইন্যান্সিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি বহু সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের সাথে জড়িত।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*