করমুক্ত আয় সীমা ২ লাখ টাকা করার অনুরোধ প্রধানমন্ত্রীর

বিজনেসটাইমস২৪.কম
, ২৭ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৭ জুন:

করমুক্ত আয়ের সীমা ২ লাখ টাকা করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করমুক্ত আয়ের সীমা ১ লাখ ৮০ হাজার টাকা রাখার প্রস্তাব করেছিলেন।

বুধবার সংসদ অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ তিনি অর্থমন্ত্রীকে এ অনুরোধ জানান।

প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের ওপর ২ শতাংশ হারে উেস কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। বাজেটে প্রস্তাবে পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে কর কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এছাড়া প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতে ১ দশমিক ২ শতাংশ হারে উেস কর কাটার প্রস্তাব করা হয়েছিল তা কমিয়ে দশমিক ৮ শতাংশ করার অনুরোধ জানান।

ব্যাংক আমানতের ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত কর সনাক্তকরণ নম্বরের (টিআইএন) বাধ্যবাধকতা শিথিল করতে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

মূল্য সংযোজন কর: মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) খাতে বেশ কিছু প্রস্তাব বিবেচনায় নিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানান। এগুলো হচ্ছে ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে প্যাকেজ ভ্যাট বহাল রাখা, নতুন ভ্যাট আইন যুগোপযোগী করা। এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে ৪০ লাখ টাকা করমুক্ত রাখার অনুরোধ জানান।

শুল্ক: ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার ও মোবাইল ফোনে ব্যবহূত সফটওয়্যারকে করমুক্ত রাখাসহ মনিটর আমদানির ক্ষেত্রে ১৯ ইঞ্চির পর্যন্ত কর রেয়াতের অনুরোধ জানান। এছাড়া অ্যালমুনিয়াম আমদানিতে কর অব্যাহতির বিবেচনা করতে বলেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*