বিজনেসটাইমস২৪.কম
ঢাকা : বাংলাদেশ ব্যাংক কে মানবদরদী ও সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই ।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককে বিশ্বমানের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তুলতে চাই।
শনিবার সকালে মিরপুরস্থ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে নবনিযুক্ত সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০১১ এর ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আতিউর রহমান আরো বলেন, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জনসাধারণের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করেন, শুধু টাকা ছাপানো ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো ঋণ দেয়াই বাংলাদেশ ব্যাংকের কাজ। প্রকৃতপক্ষে এ ব্যাংকের কাজের প্রসারতা অনেক বেশি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মুরশিদ কুলি খান বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান প্রমুখ।
গর্ভনর বলেন, “নতুন কর্মকর্তারা প্রশিক্ষণ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সব বিভাগের কাজসহ বাণিজ্যিক ব্যাংকের কর্মকাণ্ড সম্পর্কেও সম্যক ধারণা পেয়েছেন যা অবশ্যই তাদের কাজে লাগবে।”
তিনি বলেন, “টেঁকসই অর্থনেতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্যে অর্থনীতির বর্তমান ও ভবিষ্যত সক্ষমতা বাড়াতে আমাদেরকে আরো সুচিন্তিত নীতিমালা গ্রহণ করতে হবে।”
গর্ভনরবলেন, “ব্যাংকের বিদ্যমান কর্মীদের পাশাপাশি নতুনকর্মী হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যে আপনাদেরও স্ব-স্ব কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। সততা, স্বচ্ছতা, নিষ্ঠা এবং পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
এসময় প্রশিক্ষণে ভাল ফলাফল অর্জনকারীদের ক্রেস্ট ও প্রশংসাপত্র দেয়া হয়
বাংলাদেশ ব্যাংক কে মানবদরদী ও সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই : গর্ভনর
বিজনেসটাইমস২৪.কম, ০৩ ডিসেম্বর, ২০১১:




