চাটমোহরে কামার শিল্পীদের দুর্দিন

বিজনেসটাইমস২৪.কম
, ০১ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
পাবনা, ০১ জুলাই :

পাবনার চাটমোহর উপজেলার শতাধিক কামার পরিবার প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন। আর্থিক সংকট, লৌহ শিল্পের প্রয়োজনীয় উপকরণের দুষ্প্রাপ্যতা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ক্রেতা স্বল্পতার কারণে কামার সম্প্রদায় দুর্বিষহ জীবনযাপন করছে।

উপজেলার বোঁথড় গ্রামের কর্মকার নৃপেন দাস জানান, লৌহজাত শিল্প ও পেশাদার কামারদের অস্তিত্ব আজ হুমকির মুখে।

লোহার দাম আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। এ ছাড়া লোহা পোড়ানোর জন্য কয়লার প্রয়োজন। আগে এক টিন কয়লা ৪-৫ টাকায় কেনা যেত। বর্তমান তা কিনতে হয় ২০ থেকে ৩০ টাকায়।

পৌর এলাকার স্টার মোড়ের প্রবীণ কর্মকার তাহের ঠাকুর জানান, উন্নতমানের লোহা বা ইস্পাত পোড়াতে সুন্দরী কাঠ বা অন্য কোনো শক্ত কাঠের কয়লার প্রয়োজন। কর্মকাররা লাঙলের ফাল, দা, হাঁসুয়া, বঁটি, খুন্তি, কোদাল, কাস্তে, বেলচা, কুড়াল ও কাটারি ইত্যাদি তৈরি করেন।

বর্তমানে এগুলো বিক্রি করে পরিবারের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া লোকজন এখন এসব লোহার পণ্য ব্যবহার করতে তেমন আগ্রহী নয়। ফলে ক্রেতার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এসব সংকটের কারণে পেশাদার কর্মকাররা তাদের বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*