বাংলালিংকের আইকন সেবা বন্ধের নির্দেশ

বিজনেসটাইমস২৪.কম
, ০৩ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৩ জুলাই :

সেলফোন অপারেটর বাংলালিংকের আইকন সেবা বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

অনুমতি ছাড়াই এ রকম প্রিমিয়াম সেবাদান প্রসঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চায় বিটিআরসি। বাংলালিংকের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এ সেবা বন্ধ করতে লিখিত নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ৬৪ ধারা অনুযায়ী অপারেটরদের যেকোনো ধরনের সেবার মূল্য নির্ধারণের বিষয়টি বিটিআরসির কাছ থেকে অনুমোদিত হতে হবে। আইকন স্পেশাল চালুর ক্ষেত্রে বিটিআরসির কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি বাংলালিংক।

গত মাসে এ সেবা সম্পর্কে নানা তথ্য জানতে চেয়ে বাংলালিংককে চিঠি দেয় বিটিআরসি। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলালিংক দেশের টেলিযোগাযোগ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছে। এ জন্য প্রতিষ্ঠানটির এ সেবা তাত্ক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশও দেয়া হয়। তা না হলে কমিশন বাংলালিংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

চিঠির পরিপ্রেক্ষিতে আইকন সেবা বিষয়ে বিটিআরসিকে লিখিতভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বাংলালিংক। ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে আবারও বিটিআরসি চিঠি দেয় বাংলালিংককে।

এতে জানিয়ে দেয়া হয়, এ বিষয়ে বাংলালিংকের ব্যাখ্যা যাচাই করে দেখা হয়েছে। তবে তা সন্তোষজনক নয়। আইকন স্পেশাল সেবায় গ্রাহককে বিমান টিকিট দেয়া, অবৈধ বান্ডল অফারসহ আরও কয়েকটি সুযোগ-সুবিধা দেয়া বিটিআরসির নীতিমালাবিরোধী। এ বিষয়ে বাংলালিংকের ব্যাখ্যা যথাযথ নয়। এতে সেবাটি বন্ধে আগের নির্দেশ বহাল থাকবে। এ সেবা দিতে হলে নতুন করে আবেদন করতে হবে বাংলালিংককে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*