তিন এভারেস্ট বিজয়ীকে সংবর্ধনা

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস.২৪কম
ঢাকা, ০৭ জুলাই:
শনিবার সকাল ৮টায় রাজধানীর রমনা পার্কে শতায়ু অঙ্গণে এলিজাবেথ মঞ্চে এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনকে সংবর্ধনা দেওয়া হয়।

ফেডারেশন অব ওয়াকার্স অ্যাসোসিয়েশন রমনা তাদের এ সংবর্ধনা দিয়েছে ।

এসময় গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. খন্দকার শওকত হোসেন তিন এভারেস্ট বিজয়ীর হাতে তাদের পোট্রেট তুলে দেন।

অনুষ্ঠানে রমনা পার্ক ভিত্তিক ১২টি সংগঠন বিজয়ীদের পৃথকভাবে ফুলের শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন তাদের নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন।

মুহিত বলেন, ‘আমরা এভারেস্ট অভিযান শুরু করেছি ৯/১০ বছর ধরে, আর পশ্চিমবঙ্গ প্রায় ৫০/৬০ বছর আগে থেকে তাদের অভিযান চালাচ্ছে। কিন্তু এতো দীর্ঘ সময়ে তাদের একজন মাত্র নারী এভারেস্টের চূড়ায় উঠতে পেরেছেন। যে ছিলেন সেনাবাহিনীত কর্মরত।

সুখের কথা হচ্ছে আমাদের দেশের দুজন নারী এবছর এভারেস্ট জয় করেছে। যারা হচ্ছে সিভিলিয়ান।’

নিশাত মজুমদার বলেন, ১ নম্বর ক্যাম্প থেকে ২ নম্বর ক্যাম্পে যাওয়ার সময় বরফ খন্ডে আমি আহত হয়েছিলাম। মৃত্যুর এতো কাছ থেকে ফিরে আসা সত্যিই কঠিন। দেশবাসীর দোয়া ছিল বলেই হয়তো এভারেস্ট জয় করতে পেরেছি।’

পর্বত আরোহণের স্মৃতিচারণ করে ওয়াসফিয়া নাজরিন বলেন, ‘যখনি পারবো না- এমন অনুভূতি হতো তখনি ইন্টারনেটে দেশের মানুষের অনুভূতি পড়তাম, তখন নতুন করে অনুপ্রেরণা এবং সাহস পেতাম।’

অনুষ্ঠনে আরও বক্তব্য রাখেন, ওয়াকার্স ফেডারেশনের উপদেষ্টা বিটিভির মহা পরিচালক ম হামিদ, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ক্লাবের সভাপতি ইনাম আল হক, ফেডারেশনের সভাপতি এ আর খান, ড. মোল্লা মবিরুল হোসেন, তথ্য কমিশনার আবু তাহের প্রমুখ।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*