পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মেহেরপুরের চাষিরা

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস.২৪কম
মেহেরপুর, ০৭ জুলাই:

বৈরী আবহাওয়া ও ছত্রাকজনিত কারণে পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মেহেরপুরের পান চাষিরা।

ছত্রাকের আক্রমণে বেশিরভাগ বরজের পান নষ্ট হয়ে গেছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও প্রতিকার মিলছে না। ফলে দিশেহারা হয়ে পড়েছেন জেলার পান চাষিরা।

এদিকে দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন জেলার পান চাষিরা। লোকসান গুনতে গিয়ে অনেকেই পান চাষ থেকে সরে দাঁড়িয়েছেন।

গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের পান চাষি সাবেক ইউপি সদস্য রহিদুল ইসলাম জানান, ভাইরাসের কারণে পানের লতার মাঝখান থেকে পচা শুরু হয়ে শুকিয়ে যাচ্ছে।

পান বিক্রির জন্য স্থানীয় বাজার না থাকায় দূরে গিয়ে বিক্রি করতে হয়। এতে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। ফলে লাভ কম হচ্ছে পান চাষিদের।

এবার ছত্রাকজনিত কারণে উৎপাদিত পান চুয়াডাঙ্গার বাজারে নিয়ে বিক্রি করাও যাচ্ছে না।

গাংনী উপজেলা গাড়াবাড়িয়া বল্গকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ্ আলম হাওলাদার বলেন, আমরা ছত্রাক প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর মেহেরপুরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন বলেন, ‘অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার ও একই জমিতে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে পান চাষ করায় এমনটি হয়েছে। তবে কৃষি অফিসের মাধ্যমে চাষিদের সব প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে।’

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*