খুলনা ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৭ জুলাই :

খুলনা ও মাদারীপুরে আজ শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই দুই ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।

আমাদের খুলনা প্রতিনিধি জানান, জেলার ডুমুরিয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আজ বেলা পৌনে ১১ দিকে উপজেলার রংপুর ইউনিয়নের ঘোনা মাদারডাঙ্গা গ্রামের বড়পুকুর নামক স্থানে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

রংপুর ইউনিয়নের চেয়ারম্যান রামপ্রসাদ জানান, নিহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া পুলিশের উদ্ধারকারী দল বাসটি খাদ থেকে উঠানোর চেষ্টা করছে।
এদিকে মাদারীপুরে ইট বোঝাই ট্রলির চাপায় উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মেহরাব হোসেন নিহত হয়েছেন। এ সময় রনি মুন্সী নামের অপর এক ছাত্রনেতা আহত হন। নিহত মেহরাব হোসেন ঢাকার বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, আজ সকালে উপজেলার সন্ন্যাসীরচরের নিজ বাড়ি থেকে পৌরসভায় আসার পথে দাদাভাই তোড়ন এলাকায় মেহরাবের মোটরসাইকেলটি একটি নসিমনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় একটি ইট বোঝাই ট্রলি মেহরাবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*