সার্কের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক ১৪ জুলাই শুরু

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ জুলাই :

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্যে সম্প্রসারণের লক্ষে সার্কভূক্ত আটটি দেশের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আগামী ১৪ জুলাই ও ১৫ জুলাই মালদ্বীপে অনুষ্ঠিত হবে।

সভায় সার্কের আঞ্চলিক বাণিজ্য কাঠামো বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। কাঠমান্ডুতে অবস্থিত সার্কের সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনের সরকারী বার্তা সংস্থা সিনহুয়াতে দেয়া এক সাক্ষাত্কারে নেপালের বাণিজ্য সচিব লাল মানি জোশি বলেন, সার্কের অর্থনীতি সহযোগিতা কমিটি সিইসি’র ১৫তম বৈঠক আগামী ১৪ জুলাই থেকে মালদ্বীপে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বৈঠকে সার্কের আঞ্চলিক অর্থনীতির পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*