শিরোনাম:

বোমা আতংকে দিনাজপুর-পঞ্চগড়-ঠাকুরগাঁও রুটে রেল যোগাযোগ বন্ধ

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
দিনাজপুর, ০৭ জুলাই :

দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় রেল লাইনের পাশে বোমা সদৃশ একটি বাক্স দেখতে পাওয়ায় বোমা আতংকে দিনাজপুর-পঞ্চগড় এবং দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে চলাচলকারী সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বোঁচাগঞ্জ রেল স্টেশন মাস্টার শওকত আলী জানান, আজ সকাল ৯ ঘটিকায় স্থানীয় এক ব্যক্তি রেল স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় রেল স্টেশনের ৪০০ মিটার  দুরবর্তী একটি স্থানে বোমা সদৃশ বাক্স দেখতে পান।

ওই ব্যক্তি বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানালে স্টেশনে আতংক ছড়িয়ে পড়ে। এর ফলে দিনাজপুরের সাথে পঞ্চগড় ও ঠাঁকুরগায়ের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বোঁচাগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*