বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১০ জুলাই :
এমিরেটস এয়ারলাইন্স গত ৯ জুলাই থেকে পর্তুগালের লিসবনে বিরতিহীন দৈনিক ফ্লাইট শুরু করেছে। বিশ্বব্যাপী এমিরেটস নেটওয়ার্কে লিসবন ১২৫তম গন্তব্য।
গত সপ্তাহে প্রতিবেশী রাষ্ট্র স্পেনের বার্সেলোনায় ফ্লাইট চলাচল শুরু করার ফলে ইউরোপে এমিরেটসের নেটওয়ার্ক আরো সুসংহত হলো।
দুবাই-লিসবন রুটে, তিন শ্রেণীতে ২৭৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ ইআর বিমান চলাচল করছে। বিমানটিতে বেলিহোল্ডে ১৭ টন পর্যন্ত মালামাল পরিবহন সম্ভব হবে।
উদ্বোধনী ফ্লাইটে একটি ভিআইপি প্রতিনিধিদল দুবাই থেকে লিসবন গমন করলে লিসবন বিমানবন্দরে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
এমিরেটস বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি দেশে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকায় প্রতি সপ্তাহে ১৭টি এমিরেটস ফ্লাইট চলাচল করছে।




