সারিয়াকান্দিতে পাটের ন্যায্য দাম পাচ্ছেনা কৃষক

বিজনেসটাইমস২৪.কম
, ১৮ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
বগুড়া, ১৮ জুলাই:
বগুড়ার সারিয়াকান্দিতে হাট-বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সার, বীজ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় পাটচাষে উৎপাদন খরচও বেড়ে গেছে। এছাড়া পাট বপনের সময় খরা ও কাটার আগে বন্যায় পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও উৎপাদিত পাটের বাজারে আশানুরূপ দাম না থাকায় পাটচাষিরা এখন হতাশ।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন সরদার জানান, যমুনা ও বাঙ্গালী নদীর উর্বর চরাঞ্চলে চাষিরা ব্যাপক পাটচাষ করে থাকেন। চলতি বছর এ উপজেলায় সাত হাজার ৩৫ হেক্টর জমিতে পাটচাষের ল্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে ল্যমাত্রার চেয়ে ৮৫ হেক্টর জমিতে বেশি পাটচাষ হয়েছে বলে।

শোনপচা চরের চাষি রফিকুল ইসলাম জানান, গত বছর পাটের উৎপাদন পাওয়া গেছে বিঘাপ্রতি ৮-৯ মণ। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘাপ্রতি ফলন পাওয়া যাচ্ছে ৫-৬ মণ।

আবার পাটের উৎপাদন খরচ বেড়ে গেলেও হাটে দাম পাওয়া যাচ্ছে মণপ্রতি এক হাজার ৩০০ থেকে এক হাজার ৭০০ টাকা। বর্তমান বাজার দরে পাট বিক্রি করে আমাদের উৎপাদন খরচ উঠছে না।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*