টানা বর্ষণের কবলে বেইজিং

বিজনেসটাইমস২৪.কম
, ২২ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক,  ২২ জুলাই:

প্রবল বর্ষণে চীনের রাজধানী বেইজিংয়ে বেহাল দশা। পুরো রাজধানী যেন ভাসছে বৃষ্টির পানিতে।

৬১ বছরের মধ্যে সর্ব্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। প্রাকৃতিক এ দুর্যোগে এ পর্যন্ত মারা গেছে ১০ জন। নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য উদ্ধার অভিযানের সময় তড়িতাহত হয়ে মারা যান।

অন্যরা মারা গেছেন ট্রাফিক জ্যাম ও ঘরের ছাদ ধসে।

এক সপ্তাহ প্রবল বর্ষণের পর আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো বৃষ্টিপাত হতে পারে।

টানা বর্ষণে বেইজিং থেকে ১৪ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়েছে। রাজধানীর ফ্যাংশান এলাকায় ১৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

১৯৫১ সাল থেকে এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা। রাজধানীর কোনো কোনো রাস্তা এক মিটার পানির নিচে তলিয়ে গেছে।

বাতিল হয়ে গেছে বেইজিং বিমানবন্দরের ৫শ’র বেশি ফ্লাইট।

বেইজিংএর বাইরে উত্তর প্রদেশ শেনঝিতে একটি ট্রাক নদীতে ডুবে মারা গেছে চারজন।

বৃষ্টির পানিতে ম্যানহলগুলো তলিয়ে যাওয়ায় তা মৃত্যু ফাঁদ হিসেবে বিপদজনক হয়ে উঠেছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*