সেপ্টেম্বর থেকে ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস

বিজনেসটাইমস২৪.কম
, ২৬ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৬ জুলাই:

আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ঢাকায় আরো দুটি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। এর ফলে ঢাকায় এয়ারলাইন্সটির ফ্লাইট সংখ্যা সপ্তাহে ১৯টিতে উন্নীত হবে। ইকে-৫৮৭ সপ্তাহের শনি ও বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে রাত ১০টা ১০ মিনিটে দুবাই পেঁৗঁছবে।

ফিরতি ফ্লাইট ইকে-৫৮৬ একই দিনগুলোতে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিট দুবাই ত্যাগ করে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পেঁৗঁছবে।

এমিরেটসের বাংলাদেশেস্থ এরিয়া ম্যানেজার সতীশ শেঠী এ প্রসঙ্গে তার মন্তব্যে বলেন, দুবাই ও ভায়া দুবাই বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য বাংলাদেশি যাত্রীদের বর্ধিত চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন দুটি ফ্লাইট চালুর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত।

সেপ্টেম্বর থেকে নতুন ফ্লাইটগুলো চালু হলে দুবাই বা দুবাই থেকে অন্যান্য গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ লাভে যাত্রীরা অতিরিক্ত অপশন পাবেন।

১৯৮৬ সালে এমিরেটস ঢাকায় তাদের ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং ভায়া দুবাই এয়ারলাইনটির বিশ্বব্যাপী নেটওয়ার্কভুক্ত ১২৩টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ রয়েছে।

এমিরেটস ফ্লাইটে যাত্রীরা বিভিন্ন আকর্ষণীয় বিনোদন প্রোগ্রামের পাশাপাশি বাংলা ছায়াছবি উপভোগ করারও সুযোগ পাচ্ছেন। চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের ঢাকায় আনা-নেয়ার জন্য এমিরেটস্রে সৌজন্যমূলক শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা রয়েছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*