পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে বিনিয়োগে আসা উচিত

বিজনেসটাইমস২৪.কম
, ২৮ জুলাই, ২০১২:

তৌহিদা সুলতানা তন্নী
বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৮ জুলাই:
বেশ কিছুদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা বিরাজ করছে। বাজারে এই উত্থান হচ্ছে তো পরক্ষণেই আবার পতন হচ্ছে। তবে বাজার একটি স্বাভাবিক গন্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

তারা মনে করেন, এ পরিস্থিতিতে মধ্য ও দীর্ঘমেয়াদি চিন্তা নিয়ে বিনিয়োগে আসা উচিত। তবে যদি কেউ ত্বরিত মুনাফা লাভের আশায় বাজারে বিনিয়োগ করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে শার্প সিকিউরিটিজ ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব:) গোলাম ওয়াদুদ ভূঁইয়া বলেন, ভাল কোম্পানিগুলোর শেয়ারের দাম একটু বেশি কমে গেলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার ছেড়ে দেয়। এতে করে এসব বিনিয়োগকারীরা বেশি ক্ষতির মুখে পড়েন। ফলে যখন বাজারে শেয়ারের দাম উত্থান পতনের মধ্যে থাকে তখন ভাল কোম্পানির শেয়ার বিক্রি না করে ধরে রাখাই ভাল।

বাজারে এখন অধিকাংশ শেয়ারের দাম কমে গেছে। এক্ষেত্রে কারো কথায় কান দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ না করে নিজের দক্ষতা ও জ্ঞানের মধ্যে দিয়ে বাজারে আসা উচিত বলে তিনি মনে করেন ।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*