শিরোনাম:

এসিআই ফর্মূলেশনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেসটাইমস২৪.কম
, ২৯ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা,২৯ জুলাই:
এসিআই ফর্মূলেশন লিমিটেড অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ৩০ জুন (জানু-জুন’১২) সমাপ্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিলো যথাক্রমে ৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার এবং ১.৬৪ টাকা।

প্রতিষ্ঠানটির (এপ্রিল-জুন’১২) সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের কর পরবর্তী লোকসান হয়েছে ৪৬ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান ০.১০ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিলো যথাক্রমে ১ কোটি ৬৫ লাখ ২০ হাজার এবং ০.৩৭ টাকা।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*