শেয়ার হোল্ডারদের বিও হিসাবে বোনাস শেয়ার জমা দিয়েছে পূরবী ইন্সুরেন্স

বিজনেসটাইমস২৪.কম
, ২৯ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা,২৯ জুলাই:

পুরবী জেনারেল ইন্সুরেন্সের ২০১১ সালের বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দিয়েছে।
রোববার কোম্পানি কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।  কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষা সাপেক্ষে সাধারণ শেয়ারধারীদের জন্য লভ্যাংশ হিসাবে ১০ শতাংশ বোনাস শেয়ার(স্টক ডিভিডেন্ড) ঘোষণা করে।
কোম্পানির ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, করপরর্তী মুনাফা ৯৬ লাখ ২০ হাজার টাকা। শেয়ার প্রতি আয়(ইপিএস) ১.১৫টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদমুল্য(এনএভি) ২০.৫২ টাকা।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*