বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ৩০ জুলাই :
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সঙ্গে দেখা করেছেন দুই বিনিয়োগকারী নেতা।
আজ সোমবার দুপুর ২টায় এসইসি কার্যালয়ে তারা এসইসি’র চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন।
তারা হলেন- বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী ও আইসিবি’র বিনিয়োগকারী সংগঠন ফেডারেশন অব ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স’র সাধারণ সম্পাদক মো. আমিন।
বৈঠকে শেয়ারবাজারের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।




