সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী মারা গেছেন

বিজনেসটাইমস২৪.কম
, ০৪ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা,০৪ আগস্ট:
বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  আবদুল মতিন চৌধুরী  আর নেই ( ইন্নালিল্লাহে ……. রাজেউন)।

শনিবার সকাল ১০ টা ১৫ মিনিটে রাজধানীর মনোয়ারা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শনিবার বিকালে তিনটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মতিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দুয়া গ্রামে। সেখানেই তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গভীর শোক জানিয়েছেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*