ব্যাংক এশিয়ার ঋণ ব্যবস্থাপনা মূল্যায়ন ও গ্রীন ব্যাংকিং শীর্ষক কর্মশালা

বিজনেসটাইমস২৪.কম
, ০৪ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৪ আগস্ট:

ব্যাংক এশিয়া লি. ‘ঋণ ব্যবস্থাপনা মূল্যায়ন পদ্ধতি (ক্রেডিট এপ্রাইজাল সিস্টেম) ও গ্রীন ব্যাংকিং’ শীর্ষক দু’দিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন আজ শনিবার  ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যেমে এ কর্মশালার উদ্বোধন করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মেদ রোশাঙ্গীর, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাসেট ও ক্লায়েন্ট অরজিনেশন এবং গ্রীন ব্যাংকিং বিভাগের প্রধান মো. তৌহিদুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ উন্নয়ন বিভাগের আসিফ আইনুল হক এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*