রিয়েল মাদ্রিদের বড় জয়

বিজনেসটাইমস২৪.কম
, ০৪ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৪ আগস্ট:

৫-১ গোলের বড় ব্যবধানে এমএলএস চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেল গ্যালাক্সিকে পরাজিত করে যুক্তরাষ্ট্র সফর শুরু করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ।

বৃহস্পতিবার হোম ডিপোট স্টেডিয়ামে এ প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ ম্যাচে রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও মেসুত ওজিলের মতো তারকা খেলোয়াড়দের  প্রথমার্ধে মাঠে নামায়নি।

খেলা শুরুর মাত্র ৮৫ সেকেন্ডের মাথায় অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন গঞ্জালো হিগুয়েইন।

প্রথম গোলের মাত্র ৯ মিনিট পর ডি মারিয়া গোল করে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৩৬ মিনিটে হোসে মারিয়া ক্যালেয়ন।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৯ মিনিটে আলভারো মোরাতা এবং শেষ মুহূর্তে অ্যালেক্স ফার্নান্দেজ একটি করে গোল করেন।

চলতি সফরে রিয়াল মাদ্রিদ আগামি রোববার মেক্সিকোর চ্যাম্পিয়ন স্যান্তোস লাগুনার বিরুদ্ধে লাস ভেগাসে এবং বুধবার ইয়াংকি স্টেডিয়ামে ইতালির এসি মিলানের বিরুদ্ধে খেলবে।

সফরের শেষ ম্যাচে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ১১ আগস্ট ফিলাডেলফিয়ায় খেলবে স্কটিশ চ্যাম্পিয়ন কেলটিকের বিরুদ্ধে।

ম্যাচের ২৩ মিনিটে গ্যালাক্সির হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড জুনিয়র লোপেজ।

গ্যালাক্সিও দ্বিতীয়ার্ধে বেকহ্যাম, ল্যান্ডন ডোনোভান ও রবি কিনের মতো তারকা খেলোয়াড়দের মাঠ থেকে তুলে নেয়।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*