আগামীকাল শ্রীলঙ্কা যাচ্ছেন মুশফিক-নাসির

বিজনেসটাইমস২৪.কম
, ০৪ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৪ আগস্ট:

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) নাগিনাহিরা নাগস এর হয়ে খেলতে আগামীকাল শ্রীলঙ্কা যাচ্ছেন মুশফিক-নাসির। তবে বাদ পড়েছেন ইলিয়াস সানি।

স্কোয়াড সাঁজাতে গিয়ে ছেটে ফেলা হল সানিকে। নাগিনাহিরা নাগস তাদের দল ২৪ জন থেকে ১৮ জনে সীমিত করায় সানি বাদ পড়েছেন। অন্যদিকে তামিম ইকবাল যাবেন পরদিন।

হাঁটুর ইনজুরির কারণে সাকিব আল হাসান আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এসএলপিএল-এ তার খেলা হচ্ছে না।

তবে নির্বাচিত ক্রিকেটারদের মধ্য কেউ খেলতে অপারগতা প্রকাশ করলে ভাগ্য খুলতে পারে সানির।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*