জিপিএইচ ইস্পাতের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বিজনেসটাইমস২৪.কম
, ০৫ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা,০৫ আগস্ট:

জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পরিষদ গত ৩০ এপ্রিল, ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা ও পর্যালোচনা সাপেক্ষে সাধারণ শেয়ারধারীদের জন্য লভ্যাংশ হিসাবে শেয়ার প্রতি নগদ ১০ শতাংশ এবং বোনাস শেয়ার(স্টক ডিডিডেন্ড) ২০ শতাংশ ঘোষণা করে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)  আগামী ১৩ নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউড- চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।
কোম্পানির ৩০ এপ্রিল ’১২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৫৩ টাকা, শেয়ার প্রতি নিট সম্পদমূল্য(এনএভি) ১৮.৪১ টাকা ও শেয়ার প্রতি তারল্যপ্রবাহ( এনওসিএফপিএস) শুন্য দশমিক ১৬ টাকা। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*