৪-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত

বিজনেসটাইমস২৪.কম
, ০৫ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৫ আগস্ট:

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা।

টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৯৪ রান করে ভারত। জবাবে ৪৫ ওভার ৪ বলে ২৭৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু ষষ্ঠ উইকেটে লাহিরু থিরিমান্নে এবং জীভান মেন্ডিসের ১০২ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখান।
এরপর জীভান মেন্ডিস থিসারা পেরেরাকে সাথে নিয়ে ৪৮ রানের জুটি গড়েও দলের জয় নিশ্চিত করতে পারেননি। ১৮ রান করে পেরেরা আউট হওয়ার পর বিদায় নেন জীভান মেন্ডিস। মেন্ডিস ৮৮ বলে ৭২ রান করেন।

৬১ রানে ৫ উইকেট নিয়ে ইরফান ভারতের সেরা বোলার। এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেটে নিলেন তিনি।

এর আগে মহেন্দ্র সিং ধোনির ৩৭ বলে ৫৮, গৌতম গম্ভীরের ৮৮ এবং মনোজ তিওয়ারীর ৬৫ রানের সুবাদে লংকানদের বিপক্ষে ৭ উইকেটে ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

৬৪ রানে ৩ উইকেট নিয়ে মালিঙ্গা শ্রীলঙ্কার সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৯৪/৭ (গম্ভীর ৮৮, রাহানে ৯, কোহলি ২৩, রোহিত ৪, তিওয়ারী ৬৫, রায়না ০, ধোনি ৫৮, ইরফান ২৯*, অশ্বিন ২*; মালিঙ্গা ৩/৬৪, প্রদীপ ২/৬৩, সেনানায়েকে ১/৫০, পেরেরা ১/৫৩)

শ্রীলঙ্কা: ২৭৪ (থারাঙ্গা ৩১, দিলশান ০, থিরিমান্নে ৭৭, চান্দিমাল ৮, ম্যাথিউস ১৩, কাপুগেদারা ৯, মেন্ডিস ৭২, পেরেরা ১৮, সেনানায়েকে ৭, মালিঙ্গা ১০, প্রদীপ ০*; ইরফান ৫/৬১, দিন্দা ২/৫৫, জহির ১/৫৩)

বোলিং নৈপুণ্যের কারণে ম্যাচ সেরা নির্বাচিত হন ইরফান পাঠান।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*