শত কোটি রূপি আয় করবেন শাহীদ কাপুর

বিজনেসটাইমস২৪.কম
, ০৫ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৫ আগস্ট:

সম্প্রতি প্রভু দেবা পরিচালিত ‘নামাক’ এবং বিজয় পরিচালিত ‘শয়তান’ নামের দুটি অ্যাকশন ছবিতে অভিনয় করবেন শাহীদ কাপুর। আর তিনি আশা করছেন দু’টি সিনেমাই ১০০ কোটি রুপির সিনেমার তালিকায় স্থান পাবে।

প্রভু দেবা পরিচালিত সালমান খানের ‘ওয়ান্টেড’ এবং অক্ষয় কুমারের ‘রৌডি রাঠৌর’-এ দু’টি সিনেমাই শত কোটি রুপি আয় করেছে। তাই শাহীদ আশা করছেন তার সিনেমাটিও এমন সাফল্য পাবে।

তিনি বলেন, ‘১০০ কোটি রুপি নিয়ে তেমন কোনো পরিকল্পনা করছি না আমি। তবে আমি মনে করি, শত কোটি রুপির সিনেমা করার যোগ্যতা আমার আছে।’

তবে ব্যক্তিগতভাবে শাহীদ অ্যাকশন সিনেমা দেখতেই বেশি পছন্দ করেন। আর তাই দাবাং, রৌডি রাঠৌর ধারার সিনেমা করার জন্যই বেশি উৎসাহী তিনি।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*