ফ্রান্সে ফের মন্দার আশঙ্কা

বিজনেসটাইমস২৪.কম
, ০৯ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ০৯ আগস্ট :

ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক সাবধান করে বলেছে দেশটির অর্থনীতি আবারো কঠিন মন্দার মধ্যে পড়তে যাচ্ছে।

ব্যাংক অব ফ্রান্স অনুমান করছে দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধির নেতিবাচক হার আরো শূন্য দশমিক এক ভাগ বাড়বে এবং তা আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বছর ফ্রান্স শুরুই করে প্রবৃদ্ধির শূণ্য ভাগ দিয়ে।

ইউরোজোনের ঋণ সঙ্কট আর রপ্তানি হ্রাস ফ্রান্সের অর্থনীতিকে বেকায়দায় ফেলে দিয়েছে যার প্রভাব পড়েছে কর্মসংস্থানের উপর।

গ্রীস, স্পেন, পর্তুগালের অর্থনৈতিক সমস্যাও ফ্রান্সের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এখন ফ্রান্স যদি নতুন করে মন্দায় পড়ে তাহলে তা হবে তিন বছরের মধ্যে দ্বিতীয় বার। ২০০৯ সালের বসন্তের পর কঠিন মন্দা ফের ধেয়ে আসছে ফ্রান্সের অর্থনীতিতে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*