মোবাইল সেট জিতলেন রবি গ্রাহকরা

বিজনেসটাইমস২৪.কম
, ১৪ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৪ আগস্ট :

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা সর্বোচ্চ কথা বলে জিতে নিয়েছেন মোবাইল হ্যান্ডসেট পুরস্কার। ঘণ্টায় সর্বোচ্চ কথা বলে নকিয়া ১০১ মডেলের হ্যান্ডসেট এবং দিনে সর্বোচ্চ সময় কথা বলে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি ফোন জিতেছেন তারা।

রমজানে মাসে চালু করা এ নতুন অফারে কেবল রবি প্রিপেইড গ্রাহকরা অংশ নিতে পেরেছেন। প্রথম সপ্তাহে ঢাকায় ঘন্টায় সর্বোচ্চ কথা বলে পুরস্কার জিতেছেন ১৩ জন। আর দিনে সবচেয়ে বেশি কথা বলার জন্য স্যামসাং গ্যালাক্সি এস থ্রি জিতেছেন ২ জন।

আজ মঙ্গলবার সকালে রবি’র গুলশানের কর্পোরেট হেড অফিসে এ পুরস্কার তুলে দেন রবি’র চিফ মার্কেটিং অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব। এ সময় আরো উপস্থিত ছিলেন, রবি’র প্রডাক্ট অ্যান্ড সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট কারিম আবদুল মালিক, জেনারেল ম্যানেজার মেহেদি আল আমিন, কে এম শাহীনুর রহমান, ম্যানেজার প্রিপেইড প্রডাক্ট অ্যান্ড প্রাইসিংয়ের রাশেদুল হাসান স্টালিন ও এ.বি.এম মাহফুজ জামাল প্রমুখ।

রবি’র সিএমও বলেন, এটি গ্রাহকদের সাথে রবির সম্পর্ক আরো জোরদার করার একটি প্রক্রিয়া। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। রবি’র গ্রাহকরা তাদের সাথে থাকার যে সুযোগ আমাদের দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ।

স্যামসাং গ্যালাক্সি এস থ্রি বিজয়ী ঢাকার আবু সুফিয়ান বলেন, এটি আমার জীবনে পাওয়া একমাত্র পুরস্কার। আমি রবি’র প্রতি কৃতজ্ঞ।

অন্য বিজয়ী ঢাকার নারগিস বেগম বলেন, এ সেটটি আমার ছেলের জন্য। সে সব সময় এ ধরণের স্মার্টফোন পছন্দ করে। ঈদের বোনাস হিসেবে আমার ছেলে এ হ্যান্ডসেটি পেয়ে খুবই খুশী হবে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*