বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৫ আগস্ট :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার বেসিক ব্যাংকের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ আব্দুল হাই বাচ্চু।
ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শ্রীযুক্ত শুভাশীষ বসু, সাখাওয়াত হোসেন, বেগম নীলুফার আহমেদ, বেগম কামরুন নাহার আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মন্জুর মোর্শেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক শ্রীযুক্ত কনক কুমার পুরকায়স্থসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন এবং অবদান নিয়ে বক্তব্য রাখেন সম্মানিত চেয়ারম্যান এবং বিশেষ অতিথিবৃন্দ। পরিশেষে জাতির পিতার রুহের মাগফিরাত এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।




