বিজনেসটাইমস২৪.কম
আখাউড়া, ১৫ আগস্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার থেকে টানা নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
জাতীয় শোক দিবস, ভারতের স্বাধীনতা দিবস, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে নয় দিন রপ্তানিমুখী এ স্থলবন্দরটি বন্ধ থাকবে।
বন্দরের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আজ ১৫ আগস্ট বুধবার থেকে আগামী ২৩ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত টানা নয় দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দু’দেশের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার এবং পবিত্র শবে কদর উপলক্ষে বৃহস্পতিবার ছুটি থাকবে।
তিনি জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির পর ঈদুল ফিতর উপলক্ষে ২৩ আগস্ট পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আগরতলা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।




