বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১৫ আগস্ট:
চলতি মাসের ১০ তারিখে ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তার সৌদি আরবে পৌঁছার বিষয়টি এক খুদেবার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ওমরাহ পালন করব। আল্লাহর অশেষ রহমতে আমার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।
ওমরাহ পালন শেষে ২০ আগস্ট ঢাকায় ফিরবেন শাকিব খান।




