আজ তিন ঘণ্টা বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে

বিজনেসটাইমস২৪.কম
, ১৬ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৬ আগস্ট:

আজ বৃহস্পতিবার তফসিলি ব্যাংকগুলোর কিছু শাখা নির্ধারিত সময় খোলা থাকবে। শবে কদরের বন্ধ থাকলেও দেশের তফসিলি ব্যাংকগুলো নিজম্ব ব্যবস্থাপনায় খোলা রাখা যাবে। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ সম্প্রতি এ নিদের্শনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সাধারণের লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো শিল্পঘন এলাকা, ঢাকা মহানগরীর শাখাগুলো, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থানে তাদের সবগুলো শাখা অথবা সুনির্দিষ্ট শাখা সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা রাখতে পারবে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*