রউফ চৌধুরীর মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক

বিজনেসটাইমস২৪.কম
, ১৬ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৬ আগস্ট :

দেশের বিশিষ্ট শিল্পপতি, ফেডারেশন অব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ. রউফ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফবিসিসিআই।

আজ বৃহস্পতিবার এফবিসিসিআই’র মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ আগস্ট (মঙ্গলবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে ইন্তেকাল করেন এম.এ. রউফ চৌধুরী।

তার আকস্মিক মৃত্যুতে এফবিসিসিআই’র সভাপতি এ.কে. আজাদ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তোপ্ত পরিবারের সকল সদস্যকে গভীর সমবেদনা জানিয়েছেন এ কে আজাদ।

এদিকে, শুক্রবার নিহতের মরদেহ লন্ডন হতে এমিরেটস এয়ারযোগে রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।

এছাড়া শনিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*