তীব্র যানজটের সৃষ্টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

বিজনেসটাইমস২৪.কম
, ১৭ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
টাঙ্গাইল, ১৭ আগস্ট:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস বিকল হয়ে পড়ায়  এ যানযটের সৃষ্টি হয়েছে। যান যটের কারনে উত্তরবঙ্গগামী বাসযাত্রীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ঢাকাগামী বাসটি টাঙ্গাইল সদর উপজেলায়  উৎসব ফিলিং স্টেশনের কাছে বিকল হয়ে পড়ে।

এরপর থেকে উত্তরবঙ্গগামী যানবাহন ধীরে চললেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে টাঙ্গাইল সদর উপজেলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*