আজ বাণিজ্যিক ব্যাংক খোলা

বিজনেসটাইমস২৪.কম
, ১৮ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম

ঢাকা, ১৮ আগস্ট:

আসন্ন ঈদ উপলক্ষে লেনদেনের সুবিধার্থে আজ দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সব শাখা অথবা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা থাকবে। ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শাখা খোলা রাখবে।

প্রজ্ঞাপন জারি করে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে সাধারণের লেনদেনের সুবিধার্থে নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো তাদের সবগুলো শাখা অথবা সুনির্দিষ্ট শাখা খোলা রাখতে পারবে। ফলে ব্যাংকগুলোকে শিল্পঘন এলাকা, ঢাকা মহানগরীর শাখাগুলো, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণঞ্জ, চট্টগ্রাম, খুলনাসহ গুরুত্বপূর্ণ সব শাখা খোলা রাখতে হবে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*