বিজনেসটাইমস২৪.কম
নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মাসুম শেখ (৩৫) নামের এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ওয়াপদা ক্যানেল এলাকায় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।
নিহত মাসুম মিজমিজি এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ফারুক হোসেনের ছেলে।
নিহতের মামা জয়নাল আবেদীন জানিয়েছেন, মাসুম সিদ্ধিরগঞ্জে পুল এলাকায় কাঁচামালের (সবজি) ব্যবসা করতেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে মিজমিজি এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন সিরাজী জানান, মাসুদ ছিনতাইকারীদের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




